বর্ণনা
স্পিয়ারমিন্টের পাতা ছায়ায় শুকিয়ে বানানো চা। সাধারণ পুদিনার চেয়ে নরম আর মিষ্টি ঘ্রাণ, মুখে হালকা ঠান্ডা ভাব।
স্বাদ ও ব্যবহার
- ভারী খাবারের পরে এক কাপ।
- ঠান্ডা করে লেবু দিয়ে।
- অন্য চায়ের সঙ্গে এক চিমটি মিশিয়ে।
বানানোর নিয়ম
- গরম: এক কাপ ফুটন্ত পানিতে ১–২ চা-চামচ দিন, ৪–৫ মিনিট ঢেকে রাখুন, ছেঁকে নিন।
- ঠান্ডা: একটু বেশি করে বানিয়ে ঠান্ডা করুন, বরফ আর লেবু দিন।
- মিষ্টি চাইলে চিনির বদলে খেজুরের গুড়ের পাউডার বা মধু দিন।
সংরক্ষণ
মুখবন্ধ পাত্রে, আলো আর ভেজা থেকে দূরে রাখুন। ভেজা চামচ ব্যবহার করবেন না।
এতে চা-পাতা নেই, তাই ক্যাফেইনও নেই। এটা পানীয়, ওষুধ নয় — গর্ভাবস্থায়, শিশুর জন্য বা নিয়মিত ওষুধ খেলে ভেষজ চা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
পাঠানো হয়: চুয়াডাঙ্গা থেকে, সারা দেশে। টাকা দিন পণ্য হাতে পেয়ে, অথবা বিকাশ/নগদে আগে; ডেলিভারি চার্জ চেকআউটে আলাদা দেখাবে।






পর্যালোচনা
এখন পর্যন্ত কোন রিভিউ পাওয়া যায়নি।