বর্ণনা
খেজুরের গুড়ের সবচেয়ে টাটকা রূপ ঝোলা গুড়। রস কম সময় জ্বাল দিয়ে তরল থাকতেই নামিয়ে নেওয়া হয়, তাই রসের ঘ্রাণ সবচেয়ে বেশি থাকে।
কিছু মেশানো নেই
শুধু খেজুরের রস জ্বাল দিয়ে তৈরি। চিনি, হাইড্রোজ, রং বা অন্য কিছু মেশানো হয় না। হাইড্রোজ দিলে গুড় ঝকঝকে হালকা রঙের দেখায় — আমাদের গুড়ের রঙ তাই স্বাভাবিক বাদামি।
কীভাবে তৈরি
- ভোরে নামানো রস অল্প সময় জ্বাল দেওয়া হয়।
- ঘন হয়ে আসতেই, জমাট বাঁধার আগে নামানো হয়।
- ঠান্ডা হলে মুখবন্ধ পাত্রে প্যাক।
স্বাদ ও ব্যবহার
তরল, মধুর মতো ঘন, খেজুর রসের তাজা ঘ্রাণ।
- চিতই পিঠা, রুটি আর পরোটার সঙ্গে ঢেলে।
- দুধ-চিতই আর পায়েসে।
- মুড়ি আর খইয়ের সঙ্গে।
কোন সাইজ নেবেন
- ৫০০ গ্রাম — প্রথমবার চেখে দেখতে, বা ছোট পরিবারে।
- ১ কেজি — শীতে নিয়মিত পিঠা-পায়েস হলে।
- ২ কেজি — বড় পরিবারে, বা আত্মীয়দের সঙ্গে ভাগ করে নিতে।
সংরক্ষণ
খোলার পর ফ্রিজে রাখুন, সবসময় শুকনো চামচ ব্যবহার করুন।
জানা ভালো: ঝোলা গুড় কাঁচা রসের মতোই জীবন্ত। বাইরে গরমে রাখলে হালকা ফেনা বা একটু টক ঘ্রাণ আসতে পারে — এটা স্বাভাবিক গাঁজন, ভেজাল নয়। ফ্রিজে রাখলে এমন হয় না।
পাঠানো হয়: চুয়াডাঙ্গা থেকে, সারা দেশে। টাকা দিন পণ্য হাতে পেয়ে, অথবা বিকাশ/নগদে আগে; ডেলিভারি চার্জ চেকআউটে আলাদা দেখাবে।









পর্যালোচনা
এখন পর্যন্ত কোন রিভিউ পাওয়া যায়নি।