বর্ণনা
পাটালির মতো শক্ত নয়, ঝোলার মতো তরলও নয় — দানাদার গুড় এই দুইয়ের মাঝামাঝি। জ্বালের শেষ দিকে ঘন গুড় নেড়ে নেড়ে দানা বাঁধানো হয়, তাই চামচে তুলে যেকোনো খাবারে সহজে মেশানো যায়।
কিছু মেশানো নেই
শুধু খেজুরের রস জ্বাল দিয়ে তৈরি। চিনি, হাইড্রোজ, রং বা অন্য কিছু মেশানো হয় না। হাইড্রোজ দিলে গুড় ঝকঝকে হালকা রঙের দেখায় — আমাদের গুড়ের রঙ তাই স্বাভাবিক বাদামি।
কীভাবে তৈরি
- ভোরে নামানো খেজুর রস জ্বাল দিয়ে ঘন করা হয়।
- নামানোর আগে নেড়ে নেড়ে দানা বাঁধানো হয়।
- ঠান্ডা হলে মুখবন্ধ কৌটায় প্যাক।
স্বাদ ও ব্যবহার
দানা-দানা, নরম, খেজুর রসের ঘ্রাণ।
- চা আর দুধে চিনির বদলে।
- পায়েস আর সেমাইয়ে।
- মুড়ি, খই, চিড়ার সঙ্গে মেখে।
- রুটি-পরোটার সঙ্গে।
কোন সাইজ নেবেন
- ৫০০ গ্রাম — প্রথমবার চেখে দেখতে, বা ছোট পরিবারে।
- ১ কেজি — শীতে নিয়মিত পিঠা-পায়েস হলে।
- ২ কেজি — বড় পরিবারে, বা আত্মীয়দের সঙ্গে ভাগ করে নিতে।
সংরক্ষণ
কৌটার মুখ ভালো করে বন্ধ রাখুন। গরমে একটু নরম হয়ে যেতে পারে — ফ্রিজে রাখলে ঠিক থাকে। সময়ের সঙ্গে দানা আরেকটু শক্ত হওয়া স্বাভাবিক।
জানা ভালো: খেজুরের গুড়ের রঙ আর ঘনত্ব এক ব্যাচ থেকে আরেক ব্যাচে একটু আলাদা হতে পারে — রস কেমন নেমেছে আর কতক্ষণ জ্বাল হয়েছে, তার ওপর নির্ভর করে।
পাঠানো হয়: চুয়াডাঙ্গা থেকে, সারা দেশে। টাকা দিন পণ্য হাতে পেয়ে, অথবা বিকাশ/নগদে আগে; ডেলিভারি চার্জ চেকআউটে আলাদা দেখাবে।









পর্যালোচনা
এখন পর্যন্ত কোন রিভিউ পাওয়া যায়নি।